রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার (০৬ এপ্রিল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম আরম্ভ হয়। ছুটি শেষে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা জানান ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। ছুটি শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণও নব উদ্যমে তাদের কাজ আরম্ভ করেছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার), পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার, শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ৬ এপ্রিল (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাংলাদেশের অর্থনীতিতে গভীর সংকটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানে চাপ, রাজস্ব ঘাটতি ও রপ্তানি আয়ে ভাটার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ায় বাংলাদেশের অর্থনীতিতে গভীর সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি

সিরাজগঞ্জের কামারখন্দে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৩

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ায় একটি মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আট জন। বঙ্গবন্ধু

বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল: ট্রাম্পের দাবি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ৬০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরাইল। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অর্থের অভাবে মিলছে না উন্নত চিকিৎসা শুকিয়ে কংকালসার শিশু আবু তালহা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আড়াই বছর বয়সের আবু তালহা নামের এক শিশু অর্থের অভাবে উন্নত চিকিৎসা না পেয়ে শুকিয়ে কংকালসার হয়ে গেছে। আবার চিকিৎসকগণও নির্ণয়

ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব। রবিবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের