রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ মার্চ (বুধবার) ২০২৫ সিরাজগঞ্জে শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় আজ সকাল ৯:১৫ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী সকল শহিদ থেকে শুরু করে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকারী সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
৯:৩৫ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মিলনায়তনে  আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত)। জনাব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি সংক্রান্ত কাজে ঢাকায় অবস্থান করার কারণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার স্যার আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই কিন্তু তিনি শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশ পেতে বাঙালির সুদীর্ঘ সংগ্রাম ও আত্মবলিদানের চূড়ান্ত ধাপের সূচনা ১৯৭১ সালের এই দিনে। ২৫শে মার্চ রাতের আঁধারে শত শত নিরস্ত্র বাঙালিকে হত্যার মধ্য দিয়ে তৎকালীন বর্বর পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির প্রতিবাদী কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু বাঙালি তো দমেইনি বরং রুখে দাঁড়িয়ে জয় করেছে স্বাধীনতার লাল সূর্য। জয় করেছে অগনিত শহিদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একটি স্বাধীন ভূখণ্ড। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের ঋণ অসীম। দেশের নাগরিক হিসেবে যার যে দায়িত্ব সেটি যথার্থরূপে পালনের মধ্য দিয়ে একটি উন্নত ও সমতাভিত্তিক রাষ্ট্র  গড়ে তুলতে পারলে সেই ঋণ কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে।’
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ গণহত্যা দিবস উপলক্ষ্যে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালন করা হয়।
২৬-০৩-২০২৫
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি)। রাতে

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত

বিএনপিতে গুরুত্বহীন লুৎফুজ্জামান বাবর: পুরনো অভিমানের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: একসময় ক্ষমতাসীন বিএনপির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পরিচিতি পাওয়া নেত্রকোণার লুৎফুজ্জামান বাবর বর্তমানে দলীয় রাজনীতিতে প্রায় অচেনা মুখ। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত

সৌদি আরবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার