রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন 

নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) ২০২৫ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ১১.৩০ মিনিট থেকে একুশের গান ও কবিতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত ১২.০১ মিনিটে ভাষা শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ সকাল ৯.০০টায় জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন করার মধ্য দিয়ে শুরু হয় পরবর্তী কর্মসূচি। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় সভায় বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর সুমন কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে তিনি ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তার বক্তব্য শুরু করেন। প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় বলেন, ‘৫২ এর ভাষা আন্দোলন ‘৭১ এর মুক্তিযুদ্ধ ‘২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। আব্দুল লতিফের লেখা ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’ গানের কথা স্মরণ করে বলেন, ভাষা আন্দোলনের কয়েক বছর পর এটি লেখা হলেও এটির প্রভাব ছিল সুদূরপ্রসারী।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার স্যারের ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি সংক্রান্ত’ জরুরি কাজে আজ ভোরে ঢাকায় যেতে হয়েছে, বিধায় আজকের আলোচনা সভায় তিনি স্ব-শরীরে উপস্থিত থাকতে পারেন নাই কিন্তু ভাইস-চ্যান্সেলর মহোদয় সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় আশা প্রকাশ করেন বর্তমান সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদন দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত)’ নজরুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান এবং সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায়

বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ, আহত ১৫

অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি উড়োজাহাজ উল্টে গেছে। গত সোমবারের এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন

কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার রাত পৌনে ৩টায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলও‌য়ে রানিং স্টাফ এবং কর্মচারী শ্রমিক ইউনিয়নের

ভারতে ২৫৭ জন করোনায় আক্রান্ত, কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য

চৌহালী বাজার মনিটরিং কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমে বাজার

শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: একই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থেকে সেবা-যত্ন করায় সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।