রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবির আন্দোলনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানালেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদার মহোদয়।

১৭ই ফেব্রুয়ারি দুপুর ৩.০০ টা ৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে প্রানবন্ত আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ এস এম হাসান তালুকদার শাহজাদপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবির আন্দোলনে সংহতি জানানো শাহজাদপুরের সকল স্কুল-কলেজের শিক্ষার্থী বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সুধীজন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালনকারী সবাইকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বাজেট পাশ হবে।

আগামী দিনে যে কোন প্রয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে শাহজাদপুরবাসীকে পাবেন বলে আশা প্রকাশ করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর আহ্বায়ক, সাংবাদিক মির্জা হুমায়ুন, উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন, উপদেষ্টা মাওলানা মোঃ অধ্যক্ষ আবু জাফর, সদস্য মোঃ আব্দুল মমিন, সাংবাদিক মাসুদ মোশাররফ ও সাংবাদিক কিবরিয়া খান সজল প্রমুখ।

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর আহ্বায়ক, সাংবাদিক মির্জা হুমায়ুন জানান, আমরা মনে করি বর্তমান ভিসি মহোদয় একজন সৎ, যোগ্য, এবং দক্ষ মানুষ, উনার যোগদানের পর থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। তাই আশা করছি ওনার কর্মতৎপরতার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় খুব দ্রুতই একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী

ক্যাম্পাস প্রতিষ্ঠার (অর্থ) বাজেট পাস হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইতেকাফ সম্পর্কে আলোচনা

ইতেকাফ শব্দের অর্থ হচ্ছে- বিচ্ছিন্ন থাকা, নিঃসঙ্গ, অবস্থান করা, ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় ইতেকাফ হচ্ছে দুনিয়াবি সকল প্রকার কার্যকলাপ থেকে আলাদা হয়ে শুধুমাত্র মহান বরের

বেলকুচিতে শ্রমিক লীগ নেতার বাড়িতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থি নিহত, ১৩ মাস পর তদন্তে গতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির সাবেক শ্রমিকলীগ নেতা আব্দুল মোতালেবের বাড়িতে ‘বোমা বিস্ফোরণের’ আলোচিত ঘটনায় চরমপন্থী সদস্য ফজলু হক নিহতের ঘটনার মূল ‘মাস্টারমাইন্ডরা’ এখনও

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ: সেনা ও সন্ত্রাসীসহ নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ এবং ১২ জনকে

৪ শর্ত পূরণ হলে ফিরতে পারবে আওয়ামী লীগ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সূচনালগ্ন থেকে রাজনীতিতে প্রভাবশালী দল আওয়ামী লীগ বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি নতুন করে

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে “সৌদি আরবের ভিশন ২০৩০

অনলাইন ডেস্ক: সৌদি আরব ব্যুরো প্রধান সোহরাব হোসেন লিটনঃ বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের উদ্দেশ্য হল বাংলাদেশ ও সৌদি