রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর: কাস্টোডিয়ানের শাস্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির ওপর কর্মচারীদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে উত্তেজিত কিছু ব্যক্তি রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মারধর করে।

মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনে “শাহজাদপুরের সর্বস্তরের জনতা” ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভকারীরা পরে রবীন্দ্র কাছারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উত্তেজিত কয়েকজন ভেতরে ঢুকে ভবনের বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও হামলার শিকার হন।

ঘটনার সূত্রপাত হয় গত রোববার (৮ জুন)। পৌর শহরের রুপপুর নতুনপাড়ার বাসিন্দা, দুবাইপ্রবাসী শাহনেওয়াজ সোহান (৩০) তার স্ত্রী সুইটি আক্তার (২২) এবং চার বছর বয়সী ভাতিজা রোহানকে নিয়ে রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শনে যান। ফিরে যাওয়ার সময় এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, কাছারির কাস্টোডিয়ান মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে সোহানকে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা কাস্টোডিয়ান মাহবুবুর রহমান ও হামলায় জড়িত কর্মচারীদের অপসারণ ও শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্মার্ট কৃষক কার্ড’ চালু করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। সোমবার (ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে

ছোনগাছা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ইউনিয়নে ২ হাজার ৮’শ

আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই

রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দল ও কমিশন

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রয়াত নেতা জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে। অভিযুক্ত জাকির বাংলাদেশ