রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুর: শাহজাদপুরে গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ব্রিজঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দ্বারিয়াপুর লোদীপাড়ার মৃত হেলাল আকন্দের ছেলে সারদুল আকন্দ রত্ন (১৯) এবং রুপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে আব্দুস সালাম (৪৩)। তারা উভয়েই শাহজাদপুর থানাধীন এলাকার বাসিন্দা।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, ৮ জুন ঈদের ছুটিতে এক প্রবাসী দর্শনার্থীর সঙ্গে পার্কিং ফি নিয়ে বাকবিতণ্ডার জেরে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে ১০ জুন স্থানীয়রা কাছারিবাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গরুর মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বরপক্ষ ফিরে গেল কনে ছাড়াই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:ফেনীতে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনায় সালিসে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও

সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক আলী আজগর ইমনকে অভিনন্দন জানায়েছেন। যিনি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হবে কি?

বিশেষ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তাঁর কোনো আনুষ্ঠানিক বৈঠক

চাঁদা না দেওয়ার প্রবাসী বাড়িতে আগুন ও অর্ধশত বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন, অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ। এ সময় ঘরে থাকা ২ লক্ষ টাকা