রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালেন তৃণমূলের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৃণমূলের এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে সোমবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

ছবি পোড়ানোর এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিষয়টা প্রকাশ্যে আসার পর শুরু হয় সমালোচনা।

কয়েকদিন আগে, ভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদের জন্য তৈরি ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙ্গে দিয়েছিল সেনাবাহিনী। ওই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা।

জানা গেছে, বিজেপিকে বাঙালিদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিতে মনীষীদের ছবি সঙ্গে ছিল সদস্যদের হাতে। বিক্ষোভ কর্মসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি জ্বালানো হয়। অভিযোগ, সেই সময় ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি পুড়িয়ে দেয়। এই ঘটনাকে প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হয়।

পরে ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে ওই সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা রবীন্দ্র সদন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। কিন্তু তাদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, “এই বিতর্কের

সলঙ্গায় ৯০ বছর বয়সী বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০ বছর বয়সী নাজিম আলি আকন্দ নামে এক বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার হান্নান গংদের বিরুদ্ধে। শুক্রবার সকালে

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে

স্বাক্ষর জাল করে জমি রেজিষ্ট্রি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে প্রবাসীর জমি জাল স্বাক্ষরে রেজিষ্ট্রি নেওয়ানেওয়ায়, জমির দলিল বাতিল এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ