রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির ওপর একটি ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যদি না সুপ্রিম কোর্ট তা আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

নিষেধাজ্ঞার কারণে নতুন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডাউনলোড করা নিষিদ্ধ হবে। তবে, যেসব ব্যবহারকারী ইতোমধ্যে এটি ব্যবহার করছেন, তারা কিছু সময়ের জন্য চালিয়ে যেতে পারবেন।

টিকটকের পরিকল্পনা অনুযায়ী, অ্যাপটি খোলার চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন, যা তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্যসহ একটি ওয়েবসাইটে নির্দেশ করবে। পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত ডেটা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে।’

এই প্রক্রিয়া বাস্তবায়নে দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন এক সূত্র। টিকটকের বেশিরভাগ কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। নিষেধাজ্ঞা পরবর্তীতে প্রত্যাহার হলে দ্রুতই পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে। টিকটক এবং এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বিক্রি করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন স্বাক্ষর করেছেন। অন্যথায় অ্যাপটির ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সুপ্রিম কোর্ট সম্প্রতি এই আইনের পক্ষে অবস্থান নিয়েছে। তবে, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আইনপ্রণেতারা এই সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

টিকটক দাবি করেছে, এই আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘন করছে। তাদের মতে, নিষেধাজ্ঞা এক মাস স্থায়ী হলে, ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর মধ্যে এক-তৃতীয়াংশ অ্যাপটি ব্যবহার বন্ধ করে দেবে।’

সূত্র: আল-জাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত

থালাপতি বিজয়ের ঘোষণা: বিজেপির বিরুদ্ধে আদর্শিক লড়াই

অনলাইন ডেস্ক: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয় আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন। শনিবার

ডিসেম্বরে না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে আশঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন

ঢাকায় দুর্বল ভিত্তির ওপরে ২১ লাখ ভবন: মানা হয়নি বিল্ডিং কোড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে।

বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা

রমজানে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবজুড়ে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি)