রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর সেনপাড়ায় তার বাড়ি ‘স্কাই ভিউ’য়ে হামলার এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে রংপুরে গিয়ে জি এম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।

এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমদানিনির্ভর জ্বালানিনীতি: দুই দশকে ব্যয় বেড়ে দেড় লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় লাখ কোটি টাকার জ্বালানি পণ্য আমদানি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, পরিশোধিত ও অপরিশোধিত

কাজিপুরে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা ধ্বসে যাওয়ার আশঙ্কা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর পাড়ে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা নিরবে ধ্বসে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী। জানা যায়, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড়

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটি পাকিস্তানি কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ

ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব প্রশ্নবিদ্ধ: অভিযোগ ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হয়েও শিবির

এক অসহায় মা ও শিশুর পাশে মানবিক পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শীতের মধ্যে মাটিতে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো.