যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: এক কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধার নাম আব্দুল করিম মিলিটারি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

জুতার মালা পরানোর বিষয়টি নিশ্চিত না করলেও ওসি বলেন, এক কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং আব্দুল করিমকে সেই মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার বাদীর কিশোরী মেয়েকে মুক্তিযোদ্ধা আব্দুল করিম ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন।

তবে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল।,

আব্দুল করিমের ছেলে দিদার আলম সমকালকে বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত মামলা আগেই নিষ্পত্তি হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন, হেলালসহ কয়েকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত মাসেও দা দিয়ে ধাওয়া করেছিলেন।’

দিদার আলমের অভিযোগ, ঘটনার দিন তার বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ‘ওই সব চিহ্নিত সন্ত্রাসীরা’ তাকে আটকিয়ে গালিগালাজ ও মারধর করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে। এরপর তারা তার বাবার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং জায়গা-জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেয় এবং মামলার আসামি করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার উত্তর জনপদ দেশীগ্রাম ইউনিয়নের উত্তরশ্যামপুর মৌজায় মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১ লা জানুয়ারি

নির্বাচনের আগে আমেরিকার সেই ২৯ মিলিয়ন ডলার পেলো কারা? জেনে নিন তাদের নাম

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের দুই ব্যক্তির প্রতিষ্ঠান যু্‌ক্তরাষ্ট্র থেকে ২৯ মিলিয়ন ডলার অনুদান পেয়েছে। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের প্রকল্পে এই অনুদান দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

জুলাই গণহত্যা, হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা

সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের

জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

গাজায় তিনদিনে প্রাণ গেলো ৬০০ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এনিয়ে ইসরায়েলের বর্বর আগ্রাসনে তিনদিনে প্রাণ গেলো প্রায়

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন