যৌনপল্লী থেকে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অস্ত্রসহ জেলা যুবদলের সাবেক এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার ব্যক্তির নাম আবুল হাসেম সুজন (৫৩)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা সুজন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি পদে ছিলেন। ২০১৯ সালে তিনি সাংবাদিক সম্মেলন করে উভয় পদ হতে পদত্যাগ করেন।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার গভীর রাত থেকে আবুল হাসেম দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আইয়ুব আলীর বাড়িতে আসেন। এ সময় তিনি তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে কয়েকজনকে দেখান এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। খবর পেয়ে গতকাল দিবাগত রাত পৌনে চারটার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পিস্তলের একটি ম্যাগাজিন ও তিনটি গুলি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আবুল হাসেম সুজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করে।

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন খবরে রোববার ভোরে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মীর কক্ষ থেকে সুজনকে বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক করা হয়। পরে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে সুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার একটি কেন্দ্র

বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি

ভোলার চরফ্যাশনে শিশুদের মক্তব দখল করে বিএনপির কার্যালয় ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় শিশুদের ধর্মীয় শিক্ষার মক্তব ঘর দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

২০২৬ সালের হজ খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর (২০২৬) বাংলাদেশের হাজিদের জন্য হজ পালনের খরচ সামান্য কমানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের সর্বনিম্ন প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৪

ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মশালমিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ ঘটনা