যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়কে কারাদণ্ড ও বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় দুই যৌনকর্মীর মালপত্র ছিনিয়ে নেওয়া ও হামলার অভিযোগে দুই ভারতীয় যুবক কঠোর সাজার মুখে পড়েছেন। গতকাল শুক্রবার দেশটির আদালত তাঁদের প্রত্যেককে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড এবং ১২টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন।

দ্য স্ট্রেটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত অ্যারোক্কিয়াসামি ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মাইলারাসন (২৭) ভুক্তভোগীদের ওপর হামলা করে মালপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন।

আদালতের নথি থেকে জানা যায়, অ্যারোক্কিয়াসামি এবং রাজেন্দ্রন গত ২৪ এপ্রিল অবকাশ যাপনের জন্য ভারত থেকে সিঙ্গাপুরে যান। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় এক ব্যক্তি তাঁদের যৌনকর্মী ভাড়া করতে আগ্রহী কি না জিজ্ঞেস করে। দুই নারীর সঙ্গে যোগাযোগের তথ্য দেয় ওই ব্যক্তি।

এরপরই অ্যারোক্কিয়াসামি ও রাজেন্দ্রন ওই দুই নারীকে হোটেলে ডেকে নিয়ে মালপত্র ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা আঁটেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে তাঁরা প্রথম নারীর সঙ্গে একটি হোটেল কক্ষে দেখা করার ব্যবস্থা করেন। কক্ষে প্রবেশের পর তাঁরা ভুক্তভোগীর হাত-পা কাপড় দিয়ে বেঁধে ফেলেন, তাঁকে চড়থাপ্পড় মারেন। এরপর তাঁর কাছ থেকে নগদ ২ হাজার সিঙ্গাপুরি ডলার, গয়না, পাসপোর্ট এবং ব্যাংক কার্ড ছিনিয়ে নেন।

এরপর রাত প্রায় ১১টার দিকে তাঁরা অন্য একটি হোটেলে দ্বিতীয় নারীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। তিনি পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছ থেকে মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। রাজেন্দ্রন চিৎকার থামাতে ওই নারীর মুখ চেপে ধরেন। তাঁরা নগদ ৮০০ সিঙ্গাপুরি ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট ছিনিয়ে নেন। ফিরে না আসা পর্যন্ত নারীকে বাইরে যেতে নিষেধ করে হুমকিও দেন অভিযুক্ত ব্যক্তিরা।

পরের দিন দ্বিতীয় ভুক্তভোগী আরেক ব্যক্তিকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অ্যারোক্কিয়াসামি ও রাজেন্দ্রনকে গ্রেপ্তার করে।

শাস্তি কমানোর আবেদনে অভিযুক্ত দুজনই বিচারকের কাছে লঘু শাস্তির জন্য অনুরোধ জানান। তাঁদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। দোভাষীর মাধ্যমে অ্যারোক্কিয়াসামি বলেন, ‘গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন, যার মধ্যে একজনের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো টাকা নেই। এ কারণেই আমরা এই কাজ করেছি।’ রাজেন্দ্রন বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান ভারতে একা থাকে, তারা আর্থিকভাবে খুব কষ্টে রয়েছে।’

সিঙ্গাপুরের দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ডাকাতির সময় আঘাত করার অপরাধে ৫ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১২টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের মিলন মেলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) রাতে বেলকুচি পৌর সদরের একটি রেস্টুরেন্টে শতাধিক নির্মান বন্ধু

পিপুলবাড়ীয় ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণা আয় করছেন লাখ লাখ টাকা 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় নাজমুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে কথিত ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মিঠু

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার নামে ভারতীয় ভোটার আইডি কার্ড ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নামে ভারতীয় ভোটার আইডি কার্ড থাকার তথ্য ঘিরে ব্যাংকপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা

সংঘর্ষে উত্তাল, এনসিপি-ছাত্রদলের মধ্যে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন