যৌথ বাহিনীর হাতে দুই সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান। গ্রেপ্তারকৃত দুই ছাত্র সমন্বয়ক হলেন-জিল্লুর রহমান হৃদয় (২৮) এবং মাসুদ রানা (২৬)।

ওসি আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুজনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা

নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান অপরিসীম: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সংকট ও বিপদে আলেম-ওলামারা সবসময় জনগণের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন। নতুন বাংলাদেশ

পঞ্চগড় সীমান্তে নতুন সেনা ঘাঁটি ভারতের, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। পাকিস্তানে ইতোমধ্যে এ হামলার জবাব দেওয়া শুরু করেছে।

বাঁশখালীতে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপনজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮)। এ ঘটনায়

বেলকুচিতে মামার লালসার শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিত দুলাল মন্ডল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১২ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি