যৌথবাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যুতে এইচআরএসএসের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মৃত্যুতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ জানানো হয়।,

বিবৃতিতে বলা হয়, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যৌথবাহিনীর অভিযানে আটক হওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি কর্তৃপক্ষের হেফাজতে মৃত্যুবরণ করেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র থেকে নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য প্রদান করা হয়েছে, তথাপি আটক অবস্থায় একজন নাগরিকের মৃত্যু মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে গভীর উদ্বেগজনক।’

এতে আরও বলা হয়, এইচআরএসএস দৃঢ়ভাবে মনে করে, আটক ব্যক্তির জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কোনো অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা ছাড়া হেফাজতে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় সংগঠনটি ৫ দফা দাবি জানিয়েছে। সেগুলো হল- ঘটনার সম্পূর্ণ, নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত অবিলম্বে শুরু করতে হবে; তদন্তে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ধারায় মামলা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে জনমনে আস্থা প্রতিষ্ঠিত হয়; আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর নজরদারি ও জবাবদিহি ব্যবস্থা জোরদার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আটক ও জিজ্ঞাসাবাদ সংক্রান্ত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে

যে দোয়ায় রুটিওয়ালার শেষ ইচ্ছাও পূরণ হলো

ইসতেগফার এমন এক ইবাদত, যা মানুষকে আল্লাহর কাছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে কবুল করে নেয়। ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি; সে

ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন,

মেঘালয়ে বাংলাদেশি নাগরিক পিটিয়ে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম পিটিআই

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের দায়ে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার

প্রহসনের ভোটে ভূমিকার অভিযোগে সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’র অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার