যে ১৮ উপদেষ্টার সম্পদ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা যায়, ১৮ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। আর কমেছে ৩ জনের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এ বিবরণীতে গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। সম্পদের হিসাবের ক্ষেত্রে মোট পরিসম্পদ প্রকাশ করা হয়েছে, যা মূলত স্থাবর ও অস্থাবর সম্পদের সমষ্টি। প্রকাশিত বিবরণীতে দেখা যায়, সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে চার উপদেষ্টার। তারা হলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রায় পোদ্দার ও অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাদের সম্পদ কোটি টাকার বেশি বেড়েছে। এছাড়া তৌহিদ হোসেন, সি আর আবরার, শেখ বশিরউদ্দীন, আলী ইমাম মজুমদারের সম্পদ বেড়েছে ৫২ থেকে ৬২ লাখ টাকা পর্যন্ত।

আর শারমীন এস মুরশিদ, এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হোসেন, মুহাম্মদ ফাওজুল কবির খান, ফারুক–ই–আজম, ফরিদা আখতার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও অধ্যাপক আসিফ নজরুলের সম্পদ বেড়েছে ১৩ থেকে ২৯ লাখ টাকা পর্যন্ত। সালেহউদ্দিন আহমেদ ও নূরজাহান বেগমের সম্পদ বেড়েছে ৪ থেকে ৯ লাখ টাকা পর্যন্ত। প্রকাশিত সম্পদের হিসাবের সঙ্গে উপদেষ্টাদের কারও কারও ব্যাখ্যাও রয়েছে। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে গৃহসম্পত্তি ও কৃষি সম্পত্তি এবং ব্যবসায় থেকে আয়ের কারণে সম্পদ বেড়েছে।

অন্যদিকে, সৈয়দা রিজওয়ানা হাসানের ১ কোটি ১৩ লাখ, মোস্তফা সরয়ার ফারুকীর প্রায় ১২ লাখ ও সুপ্রদীপ চাকমার ১৬ লাখ টাকার সম্পদ কমেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিনই ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের উপদেষ্টারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। উপদেষ্টা পদে থাকাকালে তারা বেতন–ভাতা ছাড়াও অন্যান্য সরকারি সুবিধা পেয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি

রায়গঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায়

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা

নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাকে বিএনপি স্বাগত

সিরাজগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না: সুলিভান

অনলাইন ডেস্ক: গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয়