যে স্কুলে ছাত্রীদের স্কুলে যেতে হয় অভিভাবকের পাহাড়ায়

ফরিদপুরের বোয়ালমারীতে অতিমাত্রায় বেড়েছে বখাটেদের উৎপাত। মাঝেমধ্যেই স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্তসহ শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটছে।

এমন এক ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বাবা।

বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সানাউল্লা মিয়ার দুই মেয়ে তেলজুড়ী উচ্চবিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল দুই বোন।

আব্দুল আলিমের ছেলে মো. আলাউদ্দিনসহ আরও কয়েকজন তরুণ ওই শিক্ষার্থীদের গতিরোধ করে। পরে নানাভাবে উত্ত্যক্তসহ যৌন হয়রানির চেষ্টা চালায়।

ছোট বোন উত্ত্যক্তের প্রতিবাদ করলে তরুণরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। বিষয়টি দেখে বড় বোন এগিয়ে এলে তার ওপরও হামলা চালায় তারা। এই ঘটনা কাউকে বললে প্রাণ নাশের হুমকিও জানানো হয়।

এমনি আরো ঘটনার কারণে স্কুলে ছাত্রীদের যাওয়া কঠিন হয়ে পড়েছে। অভিভাবক ভাড়া স্কুলে গেলেই অঘটন ঘটতেই পারে, এমনটা আশংখা করছে সবাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগের ভোট

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাদ দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন থেকে দলটি বাইরে থাকলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে

তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ থামছেই না। তবে এ বিক্ষোভকে ‘জ্বালাও-পোড়াও আন্দোলন’ বলে মন্তব্য করে প্রধান বিরোধী দলকে পুলিশের ওপর হামলা ও সম্পদ ধ্বংসের জন্য

বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধিদলের সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বিষয়ক জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও

বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কর্মরত ১৯ হাজার ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে কাজ করছেন। সরকারি সূত্রে জানা গেছে, এর মধ্যে বৈধভাবে অবস্থান করছেন ১৩

হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের’ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) দুপর ২টার সময় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত

জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভার কমিটিতে সভাপতি তৈয়ব, সেক্রেটারী রাসেল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য মুহাম্মদ আবু তৈয়ব কে সভাপতি ও মুহাম্মদ রাসেল