যে কারণে ইলিয়াস কাঞ্চনকে দিয়ে নতুন দল গড়েন গোয়েন্দা এজেন্ট এনায়েত

ডেস্ক রিপোর্ট: নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়েই বহু বছর ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার রাজনৈতিক উচাকাঙক্ষা এতোকাল চোখে পড়েনি। সাংস্কৃতিক অঙ্গনে তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। তাকে রাজনীতির পথে ধাবিত করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। এই ‘রহস্য মানব’ নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’কে অর্থায়ন করেন। নতুন দলের জন্য তিনি ইলিয়াস কাঞ্চনকে নিয়মিত অর্থও জোগান দিতেন। এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এসব তথ্য।

গ্রেফতার এনায়েত করিমকে বুধবার ৪৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত। পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য বেশিরভাগ অর্থই জোগান দিতেন রহস্যময় এই মার্কিন নাগরিক।

মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন, ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে। দল গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এনায়েত এই দলে প্রতি মাসে সাড়ে ৩ লাখ করে টাকা দিতেন। বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করতেন। ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় এ তথ্য তার বক্তব্যের মাধ্যমে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।

এনায়েতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে একজন কর্মকর্তা বলেন, এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এসে ৬ ও ৭ সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে তিনি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান করতে থাকেন। ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন।এরই অংশ হিসেবে তিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সখ্য গড়ে তোলেন। তাকে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

জানা গেছে, ২৫ এপ্রিল চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলটির দলীয় স্লোগান-গড়ব মোরা ইনসাফের দেশ। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ইলিয়াস কাঞ্চনকে মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি। তবে ইলিয়াস কাঞ্চনের স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাইর সাবেক মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘স্যার দেশে নেই। উনি লন্ডনে থাকায় তাকে মুঠোফোনে পাওয়া যাবে না।’

এদিকে একজন ডিআইজির সঙ্গে যোগাযোগের বিষয়টি চাউর হলেও মূলত এনায়েতের সঙ্গে দুজন ডিআইজির যোগাযোগ ও সখ্যের তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। তাদের মধ্যে একজন ৬ সেপ্টেম্বরে এনায়েত করিমকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান। আরেকজনের সঙ্গে ঢাকায় আসার পর তার সাক্ষাৎ হয়।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তারা আরও বলেন, এনায়েতের সঙ্গে একজন প্রভাবশালী আমলার গভীর যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই আমলার নামে দুদকের বেশ কিছু মামলা আছে। সেসব মামলা থেকে তাকে অব্যাহতি পাইয়ে দেওয়ার ব্যাপারে নানা সময় তাদের কথাবার্তা, যোগাযোগ ও বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলা থেকে বাঁচানো বা রক্ষা করার কথা বলে দেড়শ কোটি টাকার চুক্তি হয় তার সঙ্গে। তবে টাকা লেনদেনের কোনো প্রমাণ এখনো হাতে পাওয়া যায়নি।,

এনায়েতের সহযোগী গ্রেফতার মোস্তফা আজাদ একাত্তর টিভিতে জিএম অপারেশন হিসাবে কাজ করতেন। ৫ আগস্টের পর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা নেন। তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন, তাকে ২ লাখ টাকা বেতনে নিজের সহকারী হিসাবে রেখেছিলেন এনায়েত করিম। মোস্তফার মাধ্যমে এনায়েত তার টাকা বিভিন্ন জায়গায় পাঠাতেন। গুলশানে যে বাড়িতে এনায়েতের থাকার কথা, সেই বাড়িতে থাকতেন মোস্তফা আজাদ। এই বাড়ি ভাড়ার জন্যও মাসে ২ লাখ টাকা দিতেন এনায়েত।

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় শনিবার সকালে গ্রেফতার হন এনায়েত। বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের পর আদালতে তাকে ৪৮ ঘণ্টার রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আবার আদালতে তোলা হয়। এরপর ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আক্তার মোর্শেদের আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক রিমান্ডের আদেশ দেন। বুধবার এনায়েতের সঙ্গে আদালতে তোলা হয় বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হওয়া গোলাম মোস্তফা আজাদকেও। তাকে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।,

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এনায়েত করিমকে মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেখানে দেখা যায়, ‘তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করতে এসেছেন। ভারতকে নতুন সরকার গঠন করে দিতে প্রচেষ্টায় ছিলেন। এনায়েত করিম পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি বিদেশি সংস্থার এজেন্ট। গোলাম মোস্তফা তার পক্ষে কাজ করতেন। যারা সন্ত্রাসবাদ করে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ করে। মোস্তফার মাধ্যমে অর্থ লেনদেন করে। বাইরের এজেন্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, গ্রেফতার ব্যক্তিরা এসব জানতেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান ও বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করে তা এনায়েত নিজের নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে নারী শিক্ষার্থীদের পাশে আইএফআইসি ব্যাংক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে

চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর

পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেল থেকে মাটি কাটার অভিযো

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ক্যানেল থেকে রাতের বেলা মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর মহাসড়কের

পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার

হাসিনার সময়ের বট বাহিনীর মতো এনসিপির বট একই ভাষায় আমাকে আক্রমণ করছে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বলেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায়