যেমন খুশি তেমন সাজোয় হাসিনার পালানোর দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তা অভিনয় করে দেখিয়েছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

শুক্রবার বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতায় শুধু হাসিনার পালানোর নয়, উঠে আসে জুলাই-আগস্টের কোটা আন্দোলন, ছাত্র-জনতার ওপর রাষ্ট্রের নির্যাতনের সকল দৃশ্য।

অভিনয়ে দেখা যায়, শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করে পালিয়ে যাচ্ছেন। এর আগে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, কোটা মুক্তিযোদ্ধার নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে’?

এমন সময় দূর থেকে ছাত্র-ছাত্রীদের একটি মিছিল শুরু হয়। মিছিলে জুলাই অভ্যুত্থানের স্লোগান ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ দিতে দেখা যায়।

অভিনয়ে আরও দেখা যায়, পুলিশের গুলিতে এক শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েছে। এমন সময় ‘দেশটা তোমার বাপের নাকি’ গান বেজে ওঠে। এরপর মীর মাহফুজুর রহমান মুগ্ধর ‘পানি লাগবে পানি’ বিষয়টিও অভিনয়ে দেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ ছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলাদলের সভানেত্রী আরফিনা আসাদ ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম সরকারসহ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপির সব সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা.

জন্মের পরই দেওয়া হবে এনআইডি : মন্ত্রিপরিষদ সচিব

শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনে জন্মের পরপর জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে। ১০ অক্টোবর দুপুরে সচিবালয়ে

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অন্তর্ভুক্তির প্রস্তাব বিবেচনায় ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের আসরে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে

শাহজাদপুরে বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারে সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১০

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঘটনার মামলায় আসামি ৫০, গ্রেপ্তার আ.লীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৫০ জনকে। রোববার

লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

পটুয়াখালী প্রতিনিধিঃ সক্রিয় রয়েছে দক্ষিন পশ্চিম মৌসমুী বায়ু। আর পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে তেলেঙ্গা ও তৎসংলগ্ন