যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।’

এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোনো দল অংশ নিতে পারবে। কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে। সুতরাং তারাই ভালো বলতে পারবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।’

২৯ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে আরও আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই

আইএলও অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি ৪৭ দেশের সমর্থন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি দেশ বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতির উদ্দেশে দেয়া ভাষণে জামায়াতের আমি ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে।

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১০৪ শিশুসহ নিহত ২২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চলমান বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। নিহতদের মধ্যে রয়েছে ১০৪ শিশু, ৪০

সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বৃহস্পতিবার স্থানীয়