যুমনা সেতুর উপর দুর্ঘটনা, ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: যমুনা সেতুর উপর একাধিক দুর্ঘটনা, গাড়ী বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ মার্চ)’ দিবাগত রাত থেকে এই যানজটের সৃষ্টি হয়।

এদিকে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে মধ্য রাতে ও সকালে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে দিয়ে একযোগে ১৮টি বুথে টোল আদায় করে উত্তরগামী যানবাহন পারাপার করছে সেতু কর্তপক্ষ।

সেতু কর্তপক্ষ জানিয়েছে, রাতে সেতুর উপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে দুইটি গাড়ি বিকল হয়ে পড়ে। পরে এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। যানজট দূর করতে রাতে ও সকালে দুই দফায় ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে উভয় প্রান্তের ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সেতুর উপর দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে যানজট নিরসন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোহিঙ্গা বেড়ে ১০ লাখ ছাড়াল, মানবিক সহায়তায় সঙ্কট

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নিপীড়নের কারণে গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি। সন্ধ্যা সাতটার পরও কারখানা ভবনের ওপরের

বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য দুবাইয়ে গোল্ডেন ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা

শৈলকুপায় ডাকাত সন্দেহে আটক ৩, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ড, ২ঘন্টা বিদ্যুৎহীন হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার বিভিন্ন উপজেলায় ২ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই