যুবলীগ নেতার দাঁত ভাঙার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজকে ছেড়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা হৃদয় মিয়ার দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজ আহমেদকে ছেড়ে দিয়েছে নিউইয়র্ক পুলিশ।

শুক্রবার জাতিসংঘের অধিবেশন চলাকালে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতা রিয়াজের ঘুষিতে যুবলীগের হৃদয় মিয়ার একটি দাঁত ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ রিয়াজকে আটক করে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে আমার দেশকে জানিয়েছেন বিএনপি নেতারা।

এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিএনপি নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাদের স্বাগত জানাতে জাতিসংঘের সামনে জড়ো হন।,

ড. ইউনূসের আগমনের প্রতিবাদে একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে সমাবেশের ঘোষণা দিলেও বিএনপির শোডাউনের মুখে বেশিক্ষণ টিকতে পারেননি। আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদারের নেতৃত্বে বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মীরা সংঘর্ষের খবর শুনে হোটেলে ফিরে যান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আকাশসীমা বন্ধ ৮ দেশে

অনলাইন ডেস্ক: ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আঘাতের

মাথায় লাল কাপড় বাঁধা, হাতে অস্ত্র-মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক: মাথায় লাল কাপড় বাঁধা, হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে। মহড়ার পরপরই প্রকাশ্যে বাজারে অস্ত্রের মুখে দোকানিদের

নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২৫ মার্চ) বোর্ডের

সিরাজগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। তিনিই প্রথম বাংলাদেশ স্কাউটসের সদস্যে এপিআর গ্যালান্ট্রি