যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতাকে জামায়াতে ইসলামীর নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যোগদানকৃত শহিদুল হক তালুকদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক।

যোগদানের ছবিটি বরিশাল-৪ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জামায়াত নেতা আখ্যা দেয়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা।

জানা গেছে, আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সবশেষ কমিটি অনুমোদন হয়েছে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।

২১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ২নম্বর সিরিয়ালেই নাম রয়েছে শহিদুল হকের। এমন একজন আলোচিত যুবলীগ নেতাকে জামায়াত নেতার ইসলামী আন্দোলনে যোগদান শিরোনাম দিয়ে কিভাবে একজন প্রার্থী ফেসবুকে দেন সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী চরমোনাই পীরের ভাই ও দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরের ভেরিফাইড ফেসবুকে সেই পোস্টে লেখা হয়েছে, “বরিশাল ৪ আসনের হাত পাখার প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করলেন আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা শহীদুল ইসলাম তালুকদার।”

এদিকে আলিমাবাদের একাধিক ব্যক্তিরা মন্তব্য করছেন, শহীদুল তালুকদার যুবলীগ নেতা, সে সাবেক এমপি পংকজ নাথের বিশ্বস্ত সহযোগী ছিল।

ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মন্তব্য করে বলেন, শহীদুল তালুকদারের বিষয়ে আমাদের সন্দেহ হওয়ায় উপজেলা থেকে আমরা এখনো তার যোগদান গ্রহণ করিনি। তিনি আলিমাবাদ ইউনিয়নের ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে যোগদান করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উত্তরায় রিকশাচালক হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষ, মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের

‘বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয়’: নজরুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট: বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয় বরং তাদের কেউ পুনর্বাসন করতে চাইলে বাধা দেয়া হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের  লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত

কুমিল্লায় বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী। রোববার (২১ ডিসেম্বর) ১ নং শালঘর ইউনিয়নে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ