যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মঙ্গলবার (২৯ জুলাই), নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং যুদ্ধবিরতি চুক্তি না করে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না-এমন নিশ্চয়তা না দেয় এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেয়, তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে।,

তিনি আরো বলেন, স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

এর আগে গত সপ্তাহে ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতির কথা জানিয়েছিল। বিশ্বের প্রায় ১৩৯টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।,

সূত্র : বিবিসি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডের মত বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ), ফায়ার

হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়ে

ডেস্ক রিপোর্ট: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার মাধ্যমিক স্তরের নতুন বইয়ে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’। এ

প্রশ্নহীন নির্বাচন আমাদের প্রত্যাশা: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রাম প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন আয়োজন করা আমাদের প্রত্যাশা। এই ধরনের

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে মুসুল্লীকে মারধর, উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের জেলা সদরে রাষ্ট্রের পক্ষে

এসি ব্যবস্থাপনা প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গণপূর্তের ৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বা এইচভিএসি সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে গণপূর্ত অধিদপ্তরের আটজন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ট্রেনিং