যুদ্ধের জন্য প্রস্তুত, ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির। এ সময় নাম উল্লেখ না ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।,

বাহাওয়ালপুর সেনাঘাঁটিতে সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যকলাপ পর্যবেক্ষণে গিয়ে আসিম মুনির বলেন, ‘‘পাকিস্তান সশস্ত্র বাহিনী সব হুমকির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলার জন্য সর্বোত্তম প্রস্তুতি বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছে।”

ভবিষ্যতের যুদ্ধ পুরোপুরি প্রযুক্তনির্ভর হতে চলেছে জানিয়ে আসিম মুনির বলেন, ‘‘আগামী দিনে প্রযুক্তিগত কৌশলগুলো শারীরিক সক্ষমতাকে প্রতিস্থাপন করবে এবং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে। তাই পাকিস্তান সশস্ত্র বাহিনী দ্রুতগতিতে প্রযুক্তি গ্রহণ এবং আত্মস্থ করছে। এই প্রক্রিয়ায় উদ্ভাবন, স্বদেশীকরণ এবং অভিযোজনের মৌলিক প্রক্রিয়া চলতে থাকবে।’’

গত ডিসেম্বরে পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান থেকে মুনিরের পদোন্নতি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার তাকে সেনা সর্বাধিনায়ক (তিন বাহিনীর প্রধান) পদে উন্নীত করেছে। মুনিরের ক্ষমতাবৃদ্ধির উদ্দেশ্যেই এই পদটি তৈরি করা হয়েছে। কারণ, পাকিস্তান সংবিধানে সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ ও বায়ুসেনা) প্রধানের মাথার ওপর কোনও পদের অস্তিত্ব এত দিন ছিল না। ফিল্ড মার্শাল মুনিরের জন্য পাকিস্তান পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়ে বিশেষভাবে পদটি তৈরি করা হয়।

পাকিস্তান সেনা সর্বাধিনায়ক হিসেবে প্রথম বক্তৃতাতেই ভারতকে নিশানা করে তিনি বলেছিলেন, “ওদের কোনও ভুল ধারণার শিকার হওয়া উচিত হবে না। কারণ, এবার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত, আরও কঠোর।’’ সূত্র: ডন নিউজ, ডেকান ক্রনিকল

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি কারখানার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটারে যানজটের শঙ্কা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও যমুনা সেতু-ঢাকা মহসড়কে

পাপোশ সাংবাদিকতা!

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই ‘দারুণ’ কথা বলেছেন। তার ভাষ্য অনেকটা এরকম, ‘গণভবনে প্রশ্ন নয়, প্রশংসা করতে গিয়ে

সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুললে দেশ হবে আত্মনির্ভরশীল: মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবির আন্দোলনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের

ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করে জাতীয় পার্টির নেতারা

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে জনগণের রোষানলে পরেছে জাতীয় পার্টি। দলটির ব্যানার দেখে একদল জনতা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন