যুদ্ধাপরাধী-রাজাকার বলা যাবে না: বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, ‘বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর ও আল-সামস বলা যাবে না।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।,

মেজর আক্তারুজ্জামান বলেন, ‘আমরা কোনো আলেমের বিরুদ্ধে যুদ্ধ করেনি। যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানি আর্মিদের নামাজ পড়াইছেন তাই বলে কী তারা যুদ্ধাপরাধী। এ আওয়ামী লীগের বয়ান বন্ধ করতে হবে। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে বলতেছি আমরা বাংলাদেশের কোনো আলেমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করি নাই। আর আজকের যে আলেম সমাজ তাদেরতো বয়সই ছিল না।

তিনি বলেন, আমরা জুলাই আন্দোলন করেছি, বাংলাদেশ নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুনভাবে গড়তে চাই। মানুষ অপরাধ করবে সেজন্য তো আইন কানুন। মানুষ তো ফেরেশতা না কিছু মানুষ ইচ্ছাকৃত নিজের স্বার্থে করে কিছু মানুষ নিজের অবস্থার পরিবর্তনের জন্য করে। আজকে দেখা যাচ্ছে বিচারের নামে একটি দল বাণিজ্য করছে। পুলিশ প্রশাসনকে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য।

এ মুক্তিযোদ্ধা বলেন, আজকে আমার সম্মানিত নেতাকে সামনে রেখে বলতে চাই আগামী ১২ তারিখ পর্যন্ত এলার্ম দিয়ে দেন কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে যেন পুলিশ না যায়। তারা ভোট দিতে আসবে এ নির্বাচনে। তারা যাকে খুশি তাকে ভোট দিবে। অপরাধ করলে এতোদিন তো কোনো বিচার করেন নাই। দেড়বছর তো চলে গেলো। এ সাতদিন আর বাণিজ্য নাই বা করলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,

নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.

গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই

রায়গঞ্জে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার

উত্তরায় রিকশাচালক হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষ, মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান; সংঘর্ষ, গুলিবিদ্ধ এক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান ও ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ