যুদ্ধবিরতি লঙ্ঘন করে আট দিন পরই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৩ শিশুসহ ১১

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই ইসরাইল চুক্তি লঙ্ঘনের এ ঘটনা ঘটালো।

রোববার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরাইলি বাহিনীর ট্যাংকের গোলা আঘাত হানে। গাড়িটিতে করে তারা তাদের নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন।,

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী।

তিনি বলেন, ‘তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু যা ঘটেছে, তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনো রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।’

সংস্থাটি এক পৃথক বিবৃতিতে জানায়, জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) সহায়তায় তারা এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। তবে দুটি শিশুর মরদেহ এখনো নিখোঁজ, কারণ প্রচণ্ড বিস্ফোরণে তাদের দেহাবশেষ ছিন্নভিন্ন হয়ে গেছে।

হামাস এই ঘটনাকে ‘গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে।

সংগঠনটির দাবি, কোনো কারণ ছাড়াই ওই পরিবারের ওপর হামলা করা হয়েছে। এতইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ দেওয়া হয়।

এদিকে চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেই শনিবার পর্যন্ত ইসরাইল অন্তত ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। খাদ্য ও চিকিৎসাসহ জরুরি সহায়তা প্রবাহও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৈষম্যবিরোধীদের কথা বলে অনেকে অফিস-আদালতে ভাগ চাইছে: সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ

পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটের

ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি

ছাত্রী-শিক্ষিকার গোপন ভিডিও ধারণকালে ব্যাংকের পিয়ন আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে আন্তপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় আসা ছাত্রী, শিক্ষিকা ও নারী অভিভাবকদের ব্যবহৃত বাথরুমে মোবাইলে গোপনে ভিডিও ধারণকালে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত’: বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি