যুদ্ধবিরতি কার্যকরের পর রাস্তায় প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর্যর হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করলেন গাজার ফিলিস্তিনিরা। হামাস এবং ইসরায়েলের মধ্যে কাতার, মিশর, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ শুক্রবার বিকেলে কার্যকর্যর হওয়ার পর এই দৃশ্য দেখা যায়।

এই যুদ্ধবিরতি গাজার বাসিন্দাদের জীবনে কিছুটা স্বস্তি এনেছে। দীর্ঘদুই বছরের সংঘাতে বিধ্বস্ত এই ভূখণ্ডে বহু ফিলিস্তিনি আজ নির্ভয়ে, খোলা আকাশের নিচে কিংবা অক্ষত থাকা মসজিদগুলিতে জুমার নামাজ আদায়ে সমবেত হন। যুদ্ধ, বোমা হামলা এবং নিরাপত্তাহীনতার কারণে যা এতদিন সম্ভব ছিল না। নামাজে অংশ নেওয়া হাজার হাজার মানুষ স্বজন হারানোর বেদনা এবং ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও আল্লাহর কাছে শান্তি ও স্থায়ী নিরাপত্তার জন্য দোয়া করেছেন।,

শুক্রবার দুপুরে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হয়। এই চুক্তির প্রথম ধাপে জিম্মিদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের কথা রয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন করার ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এরপরই ইসরায়েলি বাহিনী গাজার কিছুঅংশ থেকে তাদের অবস্থান পরিবর্তন করে। যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর গাজার বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে আশ্রয়নেওয়া বহু বাস্তুচ্যুত মানুষ উত্তর গাজার দিকে নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির উদ্দেশে ফিরতে শুরু করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি,পুতুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী

বৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী-চলতি মাসজুড়ে যেমন থাকবে দেশের আবহাওয়া

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বইছে। এমনকি আজ বুধবারও (২ এপ্রিল) দেশের ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এছাড়া বাংলাদেশকে

নাটোরে ৭৫ তরুণ পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, সাড়া ফেলেছে ‘ই-লার্নিং এন্ড আর্নিং’ লিমিটেড

নাটোর থেকে: নাটোর জেলার ৭৫ জন শিক্ষিত তরুণ-তরুণী পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বহুল আলোচিত ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (এমইভি)। শুক্রবার থেকে এমইভি দেওয়া শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ওয়ার্ক ভিজিট

যেভাবে শুরু হলো বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ শুক্রবার। প্রতিবছর গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত এ সম্মেলন শুধু বাংলাদেশ নয়, সারা