যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা, নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।,

মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। খবর আলজাজিরা। প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন নিহতরা। এমন সময়ই এই হামলার ঘটনা ঘটে।

আইডিএফের দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। সন্দেহভাজন হিসেবে তাই তাদের গুলি ছোড়া হয়। অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।

এর আগে, যুদ্ধবিরতির আওতায় গত ১৩ অক্টোবর ২০ ইসরাইলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ আরও ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল-আবিব। তাদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ।

সোমবার হামাস গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এর জবাবে দুই বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের দুর্নীতি অনুসন্ধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে প্রাথমিকভাবে অনিয়মের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা বাতিল

স্পোর্টস ডেস্ক: কাতারে ২৬ মার্চ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে হওয়ার কথা থাকা ফিনালিসিমা যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। ম্যাচটি আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে

আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি: সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের

সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু,

দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: তোর টিআই (ট্রাফিক ইনস্পেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’ বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে

গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই