যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।

সূত্র জানায়, প্রথম ড্রোন হামলাটি এসডিএফের ‘অপারেশনস ফোর্সেস’ ব্যবহৃত একটি স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলাটি চালানো হয় আফরিন গোলচত্বরের কাছে এসডিএফ-সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশের একটি অবস্থানে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ড্রোনটি সম্ভবত তুরস্কের হতে পারে। তিনি আরও বলেন, অপারেশনস ফোর্সেসের ওই স্থাপনাটি সম্প্রতি খালি করা হয়েছিল। প্রাথমিকভাবে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, হতাহতের খবর নেই।

শাফাক নিউজের প্রতিবেদক জানান, ১০ মিনিটেরও কম ব্যবধানে কামিশলি শহরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়।

এর আগে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের সঙ্গে চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার কথা জানায়। এসডিএফও এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করে।

একই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্সি হাসাকাহ প্রদেশের জন্য একটি প্রাথমিক কাঠামো প্রকাশ করে। এতে প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের রূপরেখা তুলে ধরা হয়। প্রস্তাব অনুযায়ী, এসডিএফকে চার দিনের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা জমা দিতে হবে। এতে হাসাকাহ ও কামিশলির কেন্দ্রীয় এলাকাগুলোতে সিরীয় সেনাবাহিনী মোতায়েন না করার কথা বলা হয়েছে। এ ছাড়া কুর্দি গ্রামগুলোর নিরাপত্তা স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বাহিনীর হাতে রাখার বিধান রাখা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭

রাজশাহী বোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে শামীম হাসানের পদায়ন-উল্লাপাড়ায় অভিনন্দনের জোয়ার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময়ের ২টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের

চট্টগ্রামে পাউবোর ৩২০ কোটি টাকার জমি দখলে, জড়িত ৩৯ প্রভাবশালী

সরকারি জমিতে গড়ে উঠেছে কাভার্ডভ্যান ইয়ার্ড, গ্যারেজ, ডেইরি ফার্ম ও কলোনি; সাবেক এমপি ও মেয়রের সম্পৃক্ততা, বার্ষিক আয় শত কোটি টাকা আহমেদ কুতুব, চট্টগ্রাম: চট্টগ্রাম

শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানার স্বার্থ-সংশ্লিষ্ট