যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরাইলের, নিহত ২৮

অনলাইন ডেস্ক: চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।,

বুধবার (১৯ নভেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে, গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া এবং জয়তুনে একটি করে ভবনে আঘাত হেনেছে আইডিএফের বোমা। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন; কারণ গাজায় এখনো যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাজার খান ইউনিসে কর্মরত ইসরাইলি সেনাদের ওপর বেশ কয়েকজন সন্ত্রাসী গুলি চালানোর পর হামাসের লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বুধবার গাজার যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরাইলি বাহিনী, সেগুলোর সবই হামাসের লক্ষ্যবস্তু ছিল। এই হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন হয়নি, বরং যুদ্ধবিরতির শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে এই হামলা।

আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার খান ইউনিস এবং গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিস্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে। ইসরাইলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকে ধ্বংসের জন্য প্রতিরক্ষা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

এই হামলাকে একটি বিপজ্জনক উত্তেজনা হিসাবে নিন্দা জানিয়েছে হামাস। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সংস্করণ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত

মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছি: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন

মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের একটি তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল ৭ দিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে

প্রতারণার মামলায় এবার গ্রেফতার দেখানো হলো মেঘনা আলমকে

নিজস্ব প্রতিবেদক: সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার

উল্লাপাড়ায় জমে উঠেছে লেপ তোষকের বাজার

জুয়েল রানা: শীতের প্রকোপ শুরু হতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেপ তোষক তৈরির কারিগরদের এখন ব্যস্ত সময়। শীত বাড়ছে কাজের চাপ, জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত