যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও।

এমন অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি বলেছে, আমেরিকা বা ইসরায়েল (ইরান) আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও বৈরিতা পোষণ করে না বলেও জানিয়েছে তেহরান। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যেকোনো সময় ও যেকোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আর এই হামলার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নাসিরজাদেহ বলেন, হুথিরা স্বাধীনভাবে কাজ করে এবং ইরানের নির্দেশে নয়। তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও বৈরিতা পোষণ করে না, তবে যদি (ইরানে) হামলা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এদিকে “কাসেম বাসির” নামে ইরান তাদের নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার রেঞ্জ বা পরিসর ১২০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পুকুরে পরিণত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই মডেল, বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিদ্যালয়ের পুরো

খাবার নেই, পেটে ক্ষুধা নিয়েই ঈদের নামাজ পড়লো গাজাবাসী

অনলাইন ডেস্ক: চলমান ইসরায়েলি আগ্রাসন, চরম খাদ্য সংকট ও ধ্বংসস্তূপের মধ্যেই শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করছে গাজাবাসী। ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের

আ. লীগ নিষিদ্ধের দাবি, বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন

আগে দরকার সাংবাদিকদের সংস্কার

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে ‘পুঁজিবাদের’ কাছে গণমাধ্যমের ‘মাথানত’ করার ‘উদ্বোধন’ করেছেন কিংবদন্তি সাংবাদিক শফিক রেহমান। দেড়-দুই দশকে বঞ্চিত অনেকে আগামীর ক্ষমতাসীনদের জন্য হাউজে

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তুলা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার

চৌহালীতে নি:সন্তান বৃদ্ধদের ঘর ছাড়া করলেন সুদখোর শিক্ষক মতিন, পলিথিন টাঙ্গিয়ে দিনযাপন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরের সুফিয়া খাতুন (৫৯) ও দিনমুজুর জয়নাল আবেদিন মোল্লা (৭১)। এই বয়োবৃদ্ধ নি:সন্তান দম্পত্তি সুদি টাকা পরিশোধ