যুক্তরাষ্ট্র-ইসরাইলের লক্ষ্য ব্যর্থ, ইরানের প্রতিরোধে টিকল না কৌশল

অনলাইন ডেস্ক: তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ইসরাইলের অতীত রেকর্ড ভালো না হওয়ায় ইরান এখনো যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, লঙ্ঘনের কোনো ঘটনা না ঘটলে ইরান যুদ্ধবিরতি মেনে চলবে বলেই মনে করছেন তিনি।

আসলানির মতে, এটি ছিল ইরান, ইসরাইল এবং ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে এক সরাসরি সংঘর্ষ। এই দুই মিত্র রাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা ও দেশটিতে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু তাদের কোনো লক্ষ্যই সফল হয়নি।

তিনি বলেন, “ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হলেও কর্মসূচির মূল অংশ নিরাপদ রয়েছে। প্রযুক্তি, জ্ঞান ও সক্ষমতা এখনো অক্ষত আছে।”

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও দুর্বল হয়নি। বরং একই দিনে ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরাইলকে জবাব দিয়েছে, যা তার প্রতিরোধশক্তির প্রমাণ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সংলাপের সম্ভাবনা নিয়েও তিনি আশাবাদী নন। তার মতে, আলোচনার সময়েই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোয় বিশ্বাসের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসলানির এই বক্তব্য আরও একবার ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

রায়গঞ্জে করতোয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ।