যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ছাঁটাইয়ের ঝুঁকিতে লাখো কর্মী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। অর্থ্যাৎ, বেশ কিছু সরকারি দপ্তরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দপ্তরের কর্মীদের অবৈতনিক ছুটিতে থাকতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই সরকারি কার্যক্রম বন্ধ হতে শুরু করে। এটি কতদিন চলবে তা এখনো জানা যায়নি। সাত বছর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই শাটডাউন চলে ৩৫ দিন।

যুক্তরাষ্ট্রে প্রতিটি অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। এর আগেই কংগ্রেসকে ফেডারেল বিভাগ ও এর কার্যক্রমের জন্য ব্যয়ের অর্থ অনুমোদন দিতে হয়। আইনপ্রণেতারা পুরো বছরের জন্য ব্যয় পরিকল্পনা পাস করতে ব্যর্থ হলে বহু সংস্থা ও দপ্তরের কার্যক্রম বন্ধ রাখতে হয়। তবে জীবন ও সম্পত্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো চালু থাকে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, যেহেতু কংগ্রেস ব্যয় চালানোর বিল পাসে ব্যর্থ হয়েছে, তাই আগামীতে লাখো কর্মী ছাঁটাই হতে পারেন।,

অর্থ বিলে বিরোধী দল ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা খাতে বাড়তি ভর্তুকি দাবি করেছিল। কিন্তু তা নাকচ করে রিপাবলিকানরা। ফলাফল বিলটি নিয়ে যখন ভোটাভুটি শুরু হয় তখন উভয়পক্ষ একে অপরের প্রস্তাব আটকে দেয়া শুরু করে। বিল পাসের জন্য রিপাবলিকানদের অন্তত ৬০টি ভোট দরকার ছিল। কিন্তু তারা পায় ৫৫টি।

এএফপি বলছে, অচলাবস্থা তৈরির কারণে বেশি ভুক্তভোগী হতে পারেন ডোমোক্র্যাটের সমর্থকরা। কারণ, ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, বিল পাস না হলে তিনি দপ্তরগুলো থেকে ডেমোক্র্যাট সমর্থকদের ছাঁটাই করবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

পাকিস্তানে নিহত অন্তত ৩১, পাল্টা হামলায় কাশ্মীরে ১৫ ভারতীয়র মৃত্যু ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৩১ জন নিহত হয়েছে।

তাড়াশের যুবদলের নেতা মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, সর্বমহলে নিন্দার ঝড়!

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ মাসুম ও

শীর্ষ সন্ত্রাসী ‘সুব্রত বায়েন’ ও ‘মোল্লা মাসুদ’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন ওরফে ফতেহ আলি ও মোল্লা মাসুদ সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে জেলা সদরের কালিশংকরপুর

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল উৎপাদনে মেরাজ ওয়েল মিলকে অর্থদন্ড

জুয়েল রানা: গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও বিএসটিআই এর সনদ না থাকায় মেসার্স মেরাজ ওয়েল মিলকে ৩০ হাজার

হাওয়াইয়ে সুনামি সতর্কতা, নাগরিকদের সাবধান থাকতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর জাপানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওয়াই অঙ্গরাজ্য, দক্ষিণ আলাস্কা ও

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার