যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এরই মধ্যে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি কানসাসের উইচিটা থেকে আসছিল। এতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে দুর্ঘটনার কবলে পেড়ে প্লেনটি।’

আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্লেনের যাত্রী ও ক্রুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করছি।

দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরিরা নামানো হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির ওপর নজর রেখেছেন।

সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। কিন্তু তাদের অবস্থা এখনো জানা যায়নি।

রিগান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে থাকে আমেরিকান এয়ারলাইনস। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: এপি, বিবিসি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা সুষ্ঠু ও অবাধ

সিরাজগঞ্জে সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা গ্রামের আব্দুল মতিনের

যুদ্ধের জন্য প্রস্তুত, ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির।

রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক

নিজ দেশের মুসলমানদের বাংলাদেশে পুশইন করছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

অনলাইন ডেস্ক: বিনা আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ভারতীয় মুসলমানদের পুশইন করছে ভারত সরকার—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলছে, ভারতীয় জনতা