যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ বলছে, ট্রাকটি দ্রুতগতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্য দিয়ে চলে যায়। পরে চালক বের হয়ে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

এ দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে এফবিআই। তারা জানিয়েছে, ঘটনাস্থলে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (বোমা) উদ্ধার করা হয়েছে। এর কার্যকারিতা দেখা হচ্ছে।

নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বিবৃতিতে জানায়, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে। একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের মৃত্যু হয়েছে।

ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশের গাড়ি দেখা গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: কলকাতায় প্রতিবাদ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা এসইউসিআই (কমিউনিস্ট) দল। রবিবার (২২ জুন) বেলা ৩টায়

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শনিবার: কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে

সাংবাদিক ফিরোজকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে গণমাধ্যমকর্মী ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার সাভারের

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া

মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনায় হাতে

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনের হাতেই পতন ঘটেছে আওয়ামী লীগের। ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে