যুক্তরাষ্ট্রের ৯ নারী পরিদর্শনের পর টাঙ্গাইলের পণ্য প্রদর্শণী সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কুটির শিল্পে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ৯জন কুটির শিল্প প্রেমী নারীর আগমনে প্রাণবন্ত তিন দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে আদালতপাড়া টোটাল অফিস সেন্টারে রুরাল ইনেশিয়েটিভ অ্যান্ড ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন (রিওয়া) ওই পণ্য প্রদর্শণী ও মেলার আয়োজন করে। রোটারি ক্লাব অব টাঙ্গাইল, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব মওলানা ভাসানী পণ্য প্রদর্শণী ও মেলায় সহযোগিতা করে।

যুক্তরাষ্ট্রের পার্টনার ফর ওয়াল্ড হেলথ্ সিইও অ্যান্ড ফাউন্ডার ইলিজাবেথ অ্যানি ম্যাকলানের সঙ্গে একই দেশের আরো ৮জন নারী উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন- মারিয়েটা ইয়ো এটিনজা, সারা বেলার্ড, আরিয়্যাটা কিলিংজার, অ্যানি বার্ডজার দোলান, এলিন লুইছে কিং, বেবী মিন থিন, জেইল মারিয়ে ও কারেন ইলিসা।

যুক্তরাষ্ট্রের অধিবাসীদের প্রদর্শণী ও মেলা পরিদের্শনে সহযোগিতা করেন, মিশন মেডিক্যাল মহিলা চেয়ারম্যান মীর রিফাত রেদয়ান।

পণ্য প্রদর্শণী ও মেলার সার্বিক দায়িত্বপালন করেন, রুরাল ইনেশিয়েটিভ অ্যান্ড ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন (রিওয়া) সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম।

‘সেবাই লক্ষ্য এবং উন্নয়নই অঙ্গীকার’ এই আদর্শকে ধারণ করে বাস্তব ভিত্তিক ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের নিরিখে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান রুরাল ইনেশিয়েটিভ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রিওয়া) কাজ করছেন।

পণ্য প্রদর্শণীতে মোবারক হোসেন ফাহিমের ফেব্রিক গ্যালারি বিডি, জাহিদের স্বাদের আঁচার, হালিমা ও লতিফা খানমের এমএম মাসরুম ফুড কর্ণার, আন্না আক্তারের সোনালী হস্ত শিল্প, ফাতেমা সুলতানা সিদ্দিকীর এমএস ফারিক ফেব্রিক, রুহি দাস পালের ঘাস ফুল হ্যান্ড মেইট পেপার ও পটালি, শহিদুল ইসলাম ও রিপন মিয়ার আল-আকসা সুপার সপ, তানহা তানভীর সোনিয়ার হেরিটেকজ বিডি, সখের হ্যান্ডিক্রাফট, শেলুর শেলী বস্ত্রশিল্প, রাজশাহী থেকে আগত লাভলী খানমের লাভলী বুটিক প্রভৃতি প্রতিষ্ঠান অংশ নেয়।

রিওয়া’র কার্যক্রমের মধ্যে রয়েছে- মাছ চাষ, নার্সারি/সবজিচাষ, হাঁস, মুরগি, কোয়েল পাখি পালন, গরু-ছাগল ও ভেড়া পালন, জৈব ও ভার্মি কম্পোজ সার, তাঁত ও বেঁতশিল্প, মৃৎশিল্প, আইটি স্কুল, সাংস্কৃতিকক্লাব, হস্তশিল্প ট্রেনিং সেন্টার, লাইব্রেরী, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, কম্পিউটার, ফ্রিল্যান্সিং নার্সি ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার

ভারতে কাপড় খুলে ধর্ম নিশ্চিতের পর মুসলিম কৃষককে হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হেফাজতে এক মুসলিম কৃষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী কৃষক জাহানুর

৪০০ কোটি টাকা কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। স্ট্যাটাসে

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর

আবারও বিপত্তি, উড়ানের ১৮ মিনিট পর জয়পুরে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান

অনলাইন ডেস্ক: আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৮ মিনিট পর মুম্বইগামী উড়োজাহাজটি ফিরিয়ে আনা হয়েছে জয়পুরেই। তবে উড়ান স্থগিত

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর