যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর কড়া শুল্কারোপ করতে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারত থেকে তুলা ও সুতা আমদানির ক্ষেত্রে শুল্ক বসানোর বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার।

তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠকের আলোচ্যসূচিতে মূলত ভারতীয় তুলা ও সুতা আমদানির বিষয়টি উঠে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় সুতা রপ্তানিকারকদের বরাতে জানা গেছে, বাংলাদেশ সরকার ভারত থেকে আমদানিকৃত সুতার ওপর শুল্ক আরোপের সম্ভাবনা বিবেচনা করছে। সিদ্ধান্তটি কার্যকর হলে ভারতের তুলা ও বস্ত্র খাতে এর প্রভাব পড়বে।,

বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক বাংলাদেশ। বাজার বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপ করা হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার চাহিদা কমতে পারে। এর ফলে দেশটির তুলা উৎপাদক ও সুতা কারখানাগুলো আর্থিক চাপে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্কহার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। নয়াদিল্লিভিত্তিক বিশ্লেষক রাহুল চৌহান এ প্রসঙ্গে বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভারতের বাজারে তুলার দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে ব্যাহত করবে।

এর আগে, ২০২৫ সালের ১০ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম উল্লেখযোগ্যহারে কমে যায়। বিশ্লেষকদের মতে, দুদেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন বাণিজ্যিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের ২০২৫ সালের মে মাসের এক বিশ্লেষণে বলা হয়েছে, এতে বাংলাদেশের প্রায় ৪৭ কোটি ডলার মূল্যের রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে, যা ভারতের বাজারে বাংলাদেশের মোট রপ্তানির ৪০ শতাংশের বেশি। গত বছর ভারত প্রায় ৩.৫৭ বিলিয়ন ডলার মূল্যের সুতা রপ্তানি করেছে, যার বড় অংশ গেছে বাংলাদেশে।

রাজনৈতিক প্রেক্ষাপটে, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে শীতলতা দেখা দেয়। সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কেন্দ্র করে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন! 

সবুজ সরকার (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য

ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সন্ধান দিলেন ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দুবাই নয়, ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো.

পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোঁড়ে ইরান।

ইরানের হামলায় জর্ডানে মার্কিন থাড রাডার ধ্বংসের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ