যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, বাজারে আসছে ইরানি তেল

অনলাইন ডেস্ক: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

স্কট বেসেন্ট জানান, বর্তমানে সমুদ্রপথে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল অবস্থান করছে, যা আগামী ১০ থেকে ১৪ দিনের বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম। বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজস্ব কৌশলগত তেল মজুদ থেকেও বাজারে তেল ছাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

ট্রেজারি সেক্রেটারি আরও জানান, মার্কিন প্রশাসনের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করছে, যা বিশ্ববাজারে তেল সরবরাহ ধারা অব্যাহত রাখতে সহায়তা করছে। এর আগে ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইরানের তেল রপ্তানির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার করে যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই নমনীয় পদক্ষেপ নিল ওয়াশিংটন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট ঢাকায় না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

আসামে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় মুসলিমদের ঘরবাড়ি।শত শত নারী-পুরুষ ও শিশু এখন বাস্তুহীন হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা

রাজশাহীর গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটিত করেছ পুলিশ,

শাহালাল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটিত করেছ পুলিশ, ১৬৪ ধারায় খুনির স্বীকারোক্তি দিয়েছে আসামি। রাজশাহীর গোদাগাড়ী থানার নারায়ণপুর গ্রামের মোঃ কামরুজ্জামানের পুত্র

ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ১০ হাজার করে মাসিক ঋণ দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ বেকারকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি

সিরাজগঞ্জে জোরপূ্র্বক ভাড়াকৃত দোকান দখলের অভিযোগ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে চারটি দোকান ভাড়া নিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ভদ্রঘাট বাজারে শহিদুল ইসলামের ক্রয়কৃত ২ শতকের উপর নির্মিত

শাহজাদপুরে বাড়িঘর, ফ্যাক্টরি ভাংচুর ও দখলের অভিযোগ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের রুপপুর আফজালের মোড় সংলগ্ন নতুনপাড়া গ্রামে একটি বাড়ি ও ফ্যাক্টরি ভাংচুর করে তা দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।