যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানিকে ক্ষমতা থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করছেন, মামদানি নাগরিকত্ব অর্জনের সময় তথ্য গোপন করেছেন এবং তাকে নাকি ‘কমিউনিস্ট’ ও ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সমর্থক’ বলা যেতে পারে। তবে এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় নাগরিক হিসেবে নিউইয়র্কের নেতৃত্ব গ্রহণের পথে রয়েছেন। কিন্তু তাঁর জয়ের পরই ওয়াশিংটনের রিপাবলিকান মহলে বিতর্ক দানা বাঁধে।

রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলস অভিযোগ তুলেছেন, নাগরিকত্ব পাওয়ার আবেদনে মামদানি নাকি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, যদি তিনি মিথ্যা বলে থাকেন, তবে নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই। প্রমাণিত হলে তাকে দেশ থেকে ফেরত পাঠানো উচিত।”

আরেক রিপাবলিকান প্রতিনিধি র‍্যান্ডি ফাইন মিডিয়ায় দাবি করেন, মামদানি যথেষ্ট সময় যুক্তরাষ্ট্রে বসবাস না করেই নাগরিকত্ব পেয়েছেন।

কিন্তু তথ্য-যাচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট এ দাবির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। জানা যায়, মামদানি ৭ বছর বয়সে (১৯৯৮ সালে) যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন; যা আইনি শর্ত পূরণ করে।

আইন অনুযায়ী, নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচারালাইজেশন করা যায় শুধু আদালতের আদেশে এবং তা সে ক্ষেত্রেই, যখন কেউ বেআইনিভাবে নাগরিকত্ব গ্রহণ করেন বা ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন।

অভিবাসন আইন বিশেষজ্ঞ জেরেমি ম্যাককিনি জানান, এটি একটি বিরল এবং কঠিন প্রক্রিয়া। মামদানির নাগরিকত্ব বাতিলের মতো কোনো ভিত্তি আমরা দেখছি না।

বিশেষজ্ঞদের মতে, রিপাবলিকানদের অভিযোগ মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মুসলিম-বিরোধী তর্কের অংশ। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এই প্রচেষ্টাকে ‘বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী’ হিসেবে আখ্যা দিয়েছে।

মামদানি বলেন, ইসলামভীতি এই দেশের রাজনীতির এক রোগ। মুসলমানরা এই সমাজের অংশ, এ সত্য মানতে না পারলেই এমন অভিযোগ ওঠে।

নিউইয়র্ক ইয়ং রিপাবলিকান ক্লাব এবার যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী ব্যবহার করার কথা বলছে—যার মাধ্যমে ‘বিদ্রোহে জড়িত বা দেশের শত্রুকে সমর্থনকারী’ ব্যক্তিকে সরকারি পদে বসতে বাধা দেওয়া যেতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি আদালতে টিকবে না।

আইন বিশেষজ্ঞ ক্যাসান্ড্রা বার্ক রবার্টসন বলেন, এই মামলা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

মামদানির বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণহীন। আইনি বিশেষজ্ঞদের সার্বিক মতে এ ধরনের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

জোহরান মামদানি আগামী বছরে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক এমপি প্রয়াত স্বপনের সিরাজগঞ্জে পূর্ণবাসন এলাকার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা প্রয়াত

ইরানি ড্রোন হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোনের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর আত্মরক্ষায় সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে দুই শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। ইরানের শাহেদ ড্রোন ২০২২

সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।, তার বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা

বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের গাজায় সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট

গাজায় ফের ইসরায়েলি হামলা, ১৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন।

জুলাই গণহত্যার প্রতিবেদন: ডিএমপি কমিশনার হাবিবুরসহ আসামি ৮

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যায় রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। তদন্তে সাবেক ডিএমপি