যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৩৪% শুল্ক আরোপ করলো চীন

অনলাইন ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিল চীন। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এ পাল্টা ব্যবস্থা। খবর রয়টার্সের।

সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে বেইজিং। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১০ এপ্রিল থেকে। পাশাপাশি, বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পদক্ষেপও নিয়েছে চীন। নতুন করে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে ১৬টি মার্কিন কোম্পানিকে। এছাড়াও, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের ওপর শুল্কারোপ করেছে, আমরা ঠিক সেই পদ্ধতিতেই তাদের কাছ থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি।

উল্লেখ্য, গত বুধবার একযোগে ১৮৫ দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যার জেরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে স্মরণকালের সর্বোচ্চ দরপতন অব্যাহত রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মজলুমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এই ফাইল নিয়ে ইসলামি স্কলার শায়খ

যুবদল নেতাকর্মীদের পাথর মেরে মানুষ হত্যার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৩ জুলাই) সকাল

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার একটি কেন্দ্র