যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিখোঁজ বিমানের পাওয়া গেছে ধ্বংসাবশেষ, নিহত ১০

অনলাইন ডেস্ক: ল্যান্ডিংয়ের ১০ মিনিট পূর্বে নিখোঁজ হয়ে যাওয়া বিং এয়ার কারাভান সংস্থার বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানে থাকা ১০ জনের সবাই মারা গেছেন বলে আশাঙ্কা করা হচ্ছে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিবিএস নিউজ।’

প্রতিবেদনে বলা হয়, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উড়োজাহাজটি যে অবস্থায় রয়েছে, তাতে বাকি ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব নয়।

পূর্ব আলাস্কার শহর ‘উনালাক্লিট’ থেকে পশ্চিম আলাস্কার ‘নোমে’ নামক স্থানে ৯ জন যাত্রী ও এক জন পাইলটসহ বিমানটি আসার সময় হঠাৎ রাডার নজরদারির বাইরে চলে যায়। ল্যান্ডিংয়ের জন্য এয়ার ট্রাফিকের সাথে বিমানটির পাইলট যোগাযোগ করলেও হঠাৎ করে বিমানটি উধাও হয়ে যায়। এরপর ফায়ারা সার্ভিস ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

উল্লেখ্য, সর্বশেষ ১১ দিনে এ নিয়ে ৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৯শে জানুয়ারি ওয়াশিংটন ডিসির কাছে পোটোম্যাক নদীতে একটি আমেরিকান ঈগল ফ্লাইট এবং একটি আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে, দুটি বিমানেরই ৬৭ জন লোক নিহত হয়। ৩১শে জানুয়ারি ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্টেশন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী এবং মাটিতে থাকা আরও একজন নিহত হন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ, আওয়ামী লীগের হরতাল

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি। রাজধানীর পল্টন মোড়ে

সিরাজগঞ্জে কুকুর কামড়ানো গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে কসাইকে জরিমানা ও কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কুকুর কামড়ানো আট মাসের গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রির অপরাধে আলামিন (৩০) নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানে

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট)

এক সপ্তাহে তিন ভূমিকম্প আফগানিস্তানে বাড়ছে লাশের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দূরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত ছয় দিনে এটি তৃতীয় ভূমিকম্প। এরই মধ্যে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই

প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ভাষণে তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে