যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। খবর ফক্স নিউজের।

স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে এ মত দেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, কানাডার অনেক মানুষ মনেপ্রাণে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হতে চায়। কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। যুক্তরাষ্ট্রকে এই ভার বহন করতে হচ্ছে। জাস্টিন ট্রুডো এ বিষয়গুলো জানতেন এবং এ কারণেই পদত্যাগ করেছেন।’

ট্রাম্প আরও বলেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর অনেক কমে যাবে এবং তারা (কানাডীয়রা) রুশ ও চীনা জাহাজের কাছ থেকে আসা হুমকি থেকে পুরোপুরি নিরাপদ থাকবে। (কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে) একীভূত হলে এমন একটি মহান রাষ্ট্র জন্ম নেবে (একীভূত যুক্তরাষ্ট্র) যার কোনো নজির নেই।

ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে পৌঁছে যাওয়া ও পরিশেষে, পদত্যাগের সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের বড় অবদান রয়েছে বলে ধারণা করেন বিশ্লেষকরা।

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। ইতোমধ্যে তিনি জানিয়েছেন, ক্ষমতায় বসেই প্রথম যে কয়েকটি নির্বাহী আদেশে সাক্ষর করবেন তার মধ্যে আছে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর বর্তমানে প্রযোজ্য শুল্কের সঙ্গে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।, রবিবার (১১ জানুয়ারি)

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে

টেলিযোগাযোগ আইনে সংশোধন: ইন্টারনেট বন্ধের ক্ষমতা প্রত্যাহারসহ একাধিক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেলিযোগাযোগ আইনে সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে ইন্টারনেট সেবা বন্ধ করার ক্ষমতা আইনি কাঠামো থেকে প্রত্যাহারসহ একাধিক কাঠামোগত ও নীতিগত পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইনে

অতিরিক্ত ভাড়া নেয়ায় বেলকুচি ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচাননা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রোববার (৬ মার্চ) সন্ধ্যায়

স্লোগানে উত্তাল শাহবাগ, দাবি আদায় করে ঘরে ফিরবেন শিক্ষকরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। দাবি মেনে

[শিক্ষা মূলক গল্প] সেই দিন থেকে, কারো কথা কানে তুলি না – কবির বিন সামাদ

  হ্যা একটা গল্প পড়েছিলাম – এক ব্যক্তি নাকি তার বউ কে নিয়ে গাঁধার পিঠে চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে কিছু লোক তার সমালোচনা শুরু করলো এই