যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরের শুরুতে গত ৯ জুন সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। পরদিন সকাল ৭টা ৫ মিনিটে তিনি লন্ডন হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে একান্ত বৈঠক করেন এবং লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেন।

সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা নিশ্চিত করা।

লন্ডনে অবস্থানকালে ড. ইউনূস বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে। তিনি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সংস্কারে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ, যুক্তরাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ও বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জনাথন রেনল্ডস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন তিনি।

চ্যাথাম হাউজ আয়োজিত ‘অধ্যাপক ইউনূসের সঙ্গে আলাপচারিতা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া ব্রিটিশ পার্লামেন্টে সর্বদলীয় এমপিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

সফরের শেষ দিনে লন্ডনে একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সংস্কার কার্যক্রম ও যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতি সাপেক্ষে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে।

এছাড়া লন্ডনে জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে অবহিত করতে তার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ নৌবাহিনীর অ্যাডমিরাল ডেপুটি জেরেমি চার্চার ও কমোডর হোয়্যালি। একই দিন শিক্ষার্থীদের সঙ্গে এক ইন্টারেক্টিভ অধিবেশনেও অংশ নেন তিনি।

চার দিনের সফরে ড. ইউনূসের কার্যক্রম ছিল বহুমাত্রিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের নীতিনির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ২০

প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচগান নিয়ে হাতাহাতির জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাংচুর করা

বাতিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ

কাজিপুরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই আসামীর নাম আলমগীর কবির(৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের শাহজামালের

বিএনপি-সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ১০৫ জন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রোজগঞ্জ বাজারে ফুল

শেখ হাসিনার ফাঁসির রায়, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির