যুক্তরাজ্যে এনএটিএসের ত্রুটি: ১২০টির বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এনএটিএস-এর কারিগরি ত্রুটির কারণে বুধবার (৩০ জুলাই) দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১২০টিরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এ অবস্থায় ব্যাপক যাত্রী ভোগান্তির পাশাপাশি বিমান সংস্থাগুলোর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।—এএফপি সূত্রে জানা গেছে।

এনএটিএস জানায়, লন্ডনের হিথ্রো, গ্যাটউইক ও এডিনবরা বিমানবন্দর সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। লন্ডনের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল সীমিত করা হলেও দ্রুত ত্রুটির সমাধান করা হয়।

বিমান চলাচল বিশ্লেষক সংস্থা সিরিয়ামের তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৬৭টি ছাড়ার ফ্লাইট ও ৫৫টি আগমনী ফ্লাইট বাতিল হয়। বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

২০২৩ সালেও এনএটিএস বড় ধরনের একটি সিস্টেম বিভ্রাটের মুখে পড়েছিল। এবারে গ্রীষ্মকালীন ছুটির ব্যস্ত সময়ে একই ধরনের সমস্যায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।

এ ঘটনায় রায়ানএয়ারের অপারেশন প্রধান নিল ম্যাকমাহন এনএটিএস প্রধান মার্টিন রোল্ফের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, “২০২৩ সালের ঘটনা থেকেও কোনো শিক্ষা নেওয়া হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এজিজেটের পরিচালক ডেভিড মরগান বলেন, “এমন ব্যস্ত সময়ে যাত্রীদের দুর্ভোগে আমরা হতাশ। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি প্রতিরোধে এনএটিএস কী ব্যবস্থা নিচ্ছে, তা আমরা জানতে চাই।”

যুক্তরাজ্যের পরিবহন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এনএটিএসের সঙ্গে যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এনএটিএস জানায়, ত্রুটিটি সোয়ানউইক অঞ্চলের একটি কন্ট্রোল সেন্টারে দেখা দেয়। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সমস্যা শনাক্ত হয় এবং এক ঘণ্টার মধ্যেই সিস্টেম স্বাভাবিক করা সম্ভব হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে ২৫৭ জন করোনায় আক্রান্ত, কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য

সংবিধান সংশোধনে গণভোটের দাবি ৮১ শতাংশ মানুষের

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮১ শতাংশ মানুষ সংবিধান সংশোধনে গণভোট চান। জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ, আর

রাজাপুর ইউপি ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে কর্মচারী-সেবাপ্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রায় অর্ধশতাব্দী পুরোনো ভবনটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর আগে

কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো

রুপির নোটের মানচিত্রে নেপালের ৩ অঞ্চল দখলে রেখেছে ভারত!

নিজস্ব প্রতিবেদক: নেপালের কেন্দ্রীয় ব্যাংক, নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি), সম্প্রতি সংশোধিত মানচিত্র সম্বলিত নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে নেপালের মানচিত্রে ভারতের নিয়ন্ত্রণাধীন

ভালোবেসে বিয়ে, মৃত্যুতে বিচ্ছেদ: ঈদের সকালে আঁখির রহস্যজনক পরিণতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ভালোবাসার টানে পরিবার ছাড়িয়ে পালিয়ে বিয়ে করেছিলেন আঁখি খাতুন (২৩)। কিন্তু মাত্র চার বছরের সংসার জীবনের করুণ পরিণতি হলো ঈদের সকালে মৃত্যুর মধ্য