যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে ভেন্টনরের কাছাকাছি শ্যাঙ্কলিন রোডের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে। তবে হেলিকপ্টারে ঠিক কতজন আরোহী ছিলেন এবং কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণও প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী লেই গোল্ডস্মিথ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শ্যাঙ্কলিনের দিকে গাড়ি চালানোর সময় তিনি হেলিকপ্টারটিকে নিয়ন্ত্রণ হারাতে দেখেন এবং পরে তা বিধ্বস্ত হয়। তিনি দাবি করেন, ঘটনাস্থলে পৌঁছানো প্রথম ব্যক্তি হিসেবে বিমানে চারজন আরোহীকে দেখেছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. শামসুল ইসলাম স্থানীয় বাউশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি

সিরাজগঞ্জে বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্ব করনের দাবিতে মানববন্ধন 

নজরুল ইসলামঃ সিরাজগঞ্জে এ.আই, টেকনিশিয়ান বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্ব করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই মামলাগুলো

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য নিহত: স্বামী যুবদল নেতা পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী যুবদল নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে তাকে শ্বাসরোধে হত্যার

জগন্নাথের প্রবেশপথে এবার পাকিস্তানের পতাকার পাশে আঁকা হলো ভারতের পতাকা

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পাকিস্তানের পতাকা আঁকার পর তার পাশেই এবার ভারতের পতাকা এঁকেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভারতের

টাঙ্গাইলে স্কাউটস দিবস উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে স্কাউট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি