যিনি ঘুষ গ্রহীতা তিনি করবেন ঘুষ দাতার বিচার, ইলিয়াসের স্ট্যাটাস

ঠিকানা টিভি ডট প্রেস: আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই। যিনি ঘুষ গ্রহীতা তিনি করবেন ঘুষ দাতার বিচার বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

রোববার (২৭ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

সাংবাদিক ইলিয়াস হোসেনের স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো-

আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই!!

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মো. মামুনুর রহমান সিদ্দিকি একজন আওয়ামীপন্থি আইনজীবী। যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সুবিধাভোগী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত। সঙ্গত কারণেই তার চাকরি যাবার কথা কিন্তু হাসিনার পতনের পরেও তিনি স্বপদে বহাল থাকায় আইনজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

সবাইকে অবাক করে বিচারক মামুনুর রহমান ফ্যাসিস্ট আমলের মতোই আওয়ামী লীগের আসামিদের পক্ষে বিচারকাজ করতে থাকেন এবং অহমিকা করে বিভিন্নজনকে বলে বেড়ান তাকে কেউ কিছু করতে পারবে না। কারণ তিনি আসিফ নজরুলকে ৫০ লাখ টাকা দিয়ে এই পদে বসেছেন!

বিষয়টি জানাজানি হলে মার্চের ২৭ তারিখ ঢাকা আইনজীবী সমিতি ও মেট্রোপলিটন আইনজীবী সমিতির সদস্যরা আসিফ নজরুল বরাবর মামুনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

আসিফ নজরুলের মন্ত্রণালয় অভিযোগের ১ মাস পর ২৩/০৪/২০২৫ তারিখে মো. মামুনুর রহমান সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দেন।

ছোট বেলায় বাসে লেখা দেখতাম, ‘মানুষের বিবেক হলো সবচে বড় আদালত।’ সেই কথাই যেন আজ সত্যি হলো। বিবেকবান আসিফ ষাঁড় নিজেই আদালত বসিয়েছেন নিজের বিচারের।

যিনি ঘুষ-গ্রহীতা তিনি করবেন ঘুষ দাতার বিচার, কি হাস্যকর!!! ড. ইউনূস যদি আসলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় তাহলে আসিফ নজরুলকে দ্রুত তার পদ থেকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে আইন উপদেষ্টার পদে বসিয়ে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করবেন। এটাই সবার প্রত্যাশা৷’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, ভার্চুয়ালি বার্তা দেবেন খালেদা-তারেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে ৮৭৪৬টি ভোটকেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও ১৬ হাজার ৩৫৯টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে

ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে লাখ লাখ আফগান শরণার্থী

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্র ১২ দিনের মাথায় ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের বিরুদ্ধে ধরপাকড় ও জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে আহেলে সুনাহ ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তাঁরা না বুঝেই দিচ্ছেন। তাঁরা অর্ধেক বুঝেছেন। আমরা তাঁদের এই বক্তব্যের জবাব