যারা চাঁদাবাজি করে তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট: প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।’

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদেরকে আর ক্ষমতায় দেওয়া যাবে না। বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না।

সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্ব ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে

শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধারে আন্দোলন করছেন তার সমর্থকরা। এবার নগর

মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -রুহুল কবির রিজভী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন,

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আপাতত আমরা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি

নিজস্ব প্রতিবেদক: রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায়