যানবাহনের সংকটে চরম ভোগান্তি, যমুনা সেতুতে ৩০ কিমি যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক ও যানবাহন ব্যবস্থা। শনিবার (১৪ জুন) সকাল থেকে কড্ডার মোড়, হাটিকুমরুল মোড়সহ বিভিন্ন স্থানে দেখা গেছে হাজারো যাত্রীর ভিড়, যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না।

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক ভাড়ার দ্বিগুণ-তিনগুণ আদায় করেও মিলছে না সিট। নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেশি। অনেকে পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে করেই গন্তব্যে রওনা হয়েছেন।

গার্মেন্টস কর্মী স্বপ্না পারভীন, শিক্ষার্থী শরিফুল ইবনে রিতুল ও শিক্ষক মাহফুজুল আদনান জানান, প্রতি ঈদের পর এমন পরিস্থিতি তৈরি হলেও এবার তা আরও ভয়াবহ। যানবাহনের অভাব এবং অতিরিক্ত ভাড়ার চাপে সাধারণ মানুষ বিপাকে পড়েছে।

এদিকে, কর্মস্থলমুখী মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট। সিরাজগঞ্জের পশ্চিম প্রান্ত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে।

ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করলেও যানজট নিরসনে তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ-পরবর্তী চাপ কমলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দিতে প্রস্তুত হচ্ছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে বিচার কার্যক্রম দ্রুত হবে, কর্মঘণ্টা ও রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয় হবে এবং মামলাজট

ডাসারে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইরানে হামলার আগাম অনুমতির তদবিরে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ফের উদ্বেগ দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম সামরিক অনুমতি আদায়ের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির। শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর

এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে নানা রহস্য 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা