যাত্রী কম, লোকসান বেশি-বিপাকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রতিদিন গড়ে কয়েক লাখ টাকা লোকসান গুনছে আন্তনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’। যাত্রীসংখ্যা কম থাকায় মাসে ৫০-৬০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে রেল বিভাগ। ট্রেনটি বন্ধের বিষয়েও চিন্তা-ভাবনা চলছে।

২০১৩ সালের ২৭ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আবেদনে চালু হয় ট্রেনটি। সপ্তাহে ছয়দিন চলাচল করে সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে। সাত বগিতে ১০৪টি আসন থাকলেও অনেক সময়ই যাত্রী সংখ্যা নেমে আসে ৪০-৫০ জনে।

রেল সূত্র জানায়, ট্রেনটির মাসিক ব্যয় ৮০-৯০ লাখ টাকা, অথচ আয় মাত্র ৩০ লাখ। এর পাশাপাশি ঈশ্বরদী, সিরাজগঞ্জ ও জামতৈলের মধ্যে বারবার চলাচলে বাড়তি জ্বালানি খরচ ও সময় অপচয় হচ্ছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা বলছেন, যাত্রীসংখ্যা ও আয় বিবেচনায় ট্রেনটি আর টিকিয়ে রাখা যাচ্ছে না। রেলপথ মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত একটি কমিটি লোকসানী ট্রেনগুলোর বিষয়ে সুপারিশ তৈরির কাজ করছে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ে প্রতিবছর গড়ে আড়াই হাজার কোটি টাকা লোকসান বহন করছে। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন রুট পুনর্বিন্যাসের পরিকল্পনার আওতায় ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ও রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে

ভারতের ওপর পরমাণু হামলার দ্বারপ্রান্তে পাকিস্তান: শেহবাজ শরীফের স্পষ্ট ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে ১৯ দিনের ভয়াবহ সংঘাতে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এবার সেই সময়কার এক ভয়ঙ্কর সম্ভাবনার ইঙ্গিত

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।, রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে

আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবসে নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর রেল বস্তিতে আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে