যাত্রীভর্তি ট্রেন রেখে পালালেন চালক, অবরুদ্ধ স্টেশন সুপার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীভর্তি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা অবরুদ্ধ করে রেখেছেন স্টেশন সুপারিনটেনডেন্টকে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আকতার হোসেন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ের রানিং স্টাফরা সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে কর্মবিরতি পালন করছে। এ জন্য সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে সকাল ৮টায় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে হাওর এক্সপ্রেস। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেন থামিয়ে পালিয়ে যান চালক।

এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী। পরে বিক্ষুব্ধ যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেন।

সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি কোনো উপায় খোঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দেখছি কী করা যায়। চালকের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। তিনি আমাকে ফাঁসিয়ে গা ঢাকা দিয়েছেন।

হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রী জুবায়ের আহমেদ বলেন, অসুস্থ ফুপাকে নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাচ্ছি। কিন্তু ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছালেও এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে না। ট্রেনটি রেখে নাকি চালক পালিয়েছে, তাই সবাই স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছে। খুব বিপাকের মধ্যে পড়েছি।’

এ বিষয়ে আরেক যাত্রী হাসানুল হক বলেন, ঢাকা যাবে না ভালো কথা, তাহলে মোহনগঞ্জ থেকে কেন ছাড়লো তাহলে- কেন টিকিটের টাকাও পাচ্ছি না। তাই স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছি। সমাধান না দেওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ যাত্রীদের বুঝানোর চেষ্টা করছি। ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী রয়েছে। তাদের বিকল্প পথে ঢাকায় পাঠানোর আলোচনা হচ্ছে।

প্রসঙ্গত, মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া, নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে রেলপথ মন্ত্রণালয় ঘটনার দিন সকালে জানিয়েছে, ট্রেনের যাত্রা বাতিল হলে যাত্রীদের টিকেট ফেরত দেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজার ওপর ‘অনৈতিক যুদ্ধ’ বন্ধে ১২০০ ইসরায়েলি সেনা অফিসারের বিদ্রোহ!

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর শত শত সক্রিয় ও রিজার্ভ অফিসার। ইসরায়েলি দৈনিক Haaretz-এর

আওয়ামী লীগ রুখতে ডিএমপির ৫০ থানার ওসিকে নির্দেশ, ১০ নভেম্বর থেকেই তল্লাশি অভিযান

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে। ইতালির

ভারত বসে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: নানা অনিয়মের মধ্য দিয়ে দেশের ১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আওয়মী লীগ আমলে কুষ্টিয়া হাউজিং স্টেটের

হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্যানবেরা

আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম